Sylhet Today 24 PRINT

শনিবার সিলেট আসছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৫

দুইদিনের সফরে সিলেট আসছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২১ নভেম্বর) বেলা ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো মন্ত্রীর একান্তসচিব মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার বিকেল ৪টায় হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতের পর সন্ধ্যা সাড়ে ৬টায় জালালাবাদ সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেটে সুরমা নদীর উপর নবনির্মিত কাজীরবাজার সেতু এবং অ্যাপ্রোচ সড়ক পরিদর্শন করতেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.