Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যবিধি না মানায় সিলেট নগরীতে ৮ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুলাই, ২০২১

স্বাস্থ্যবিধি না মানায় সিলেট জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় ৮ ব্যক্তিকে র‌্যাব-৯ ও জেলা প্রশাসক, সিলেট এর যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মান ও এএসপি সোমেন মজুমদার।

র‌্যাব জানায়, সিলেট জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় সংক্রমণ রোগ জনিত কারণ আইনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৮ জনকে জরিমানা করা হয়।্
অভিযানে রিপন আলী ৫০০ টাকা , আনোয়ার হোসেন ৫০০০ টাকা, জসিম ২০০০ টাকা, মাসুদ ১০০০ টাকা, সালাম ৩০০০ টাকা, মেহেদী ২০০ টাকা, হৃদয় ১০০০ টাকা, শরীফ ১০০০ টাকা সর্বমোট ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.