নিজস্ব প্রতিবেদক | ০৮ জুলাই, ২০২১
র্যাব-৯ এর পৃথক অভিযানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে ২০ কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) র্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা থেকে ৯.৫ কেজি গাঁজাসহ একজন ও সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৮ জুলাই) হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প), সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প), সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের নাম ও ঠিকানা, মো. শফিক মিয়া(২৯), পিতা-মৃত আরফান আলী, সাং- গণেষপুর নোয়াপাড়া, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ। মো. আ. জলিল (৪৫), পিতা- মৃত তারা মিয়া, সাং-রাজাপুর (দক্ষিণপাড়া), পো- আজমপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। মো. কামরুজ্জামান (২২), পিতা- মৃত নুরউদ্দিন, সাং- গাজীনগর, থানা- দক্ষিণ সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।