Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজা সহ গ্রেপ্তার ২

মাধবপুর প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে গাঁজা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে জগদীশপুর তেমুনিয়া এলাকা থেকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ ২৫ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকার কিরন র‌্যালির ছেলে লিটন র‌্যালি (৩৫), একই এলাকার অনিল কর্মকারের ছেলে  মিঠুন কর্মকার (৩২)।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.