Sylhet Today 24 PRINT

ছাতকে পরিবহন শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ

ছাতক প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০২১

ছাতকে চলমান কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান ও গোবিন্দগঞ্জ মাইক্রো শ্রমিকদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করা করা হয়েছে।
 
শুক্রবার (০৯জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের হল রুমে ৫শ গরীব ও অসহায় পরিবারকে ৫০০ টাকা করে এবং মাইক্রো শ্রমিকদের সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
 
গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.