Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গাঁজাসহ গ্রেপ্তার ২

চুনারুঘাট প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ১২টায় র‍্যাব-৯ (হবিগঞ্জ ক্যাম্প) এর সদস্যরা অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ লিটন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

সে উপজেলার নোয়াবাদ গ্রামের হাজী আনছবের ছেলে।

অপরদিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড বাজারে শুক্রবার সকাল ১০টায় স্থানীয় লোকজন ২ কেজি গাঁজাসহ ইমন গোস্বামী (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

সে জেলার নবীগঞ্জ উপজেলার ইমাম বাড়ি এলাকার রঞ্জিত গোস্বামীর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.