Sylhet Today 24 PRINT

শ্বাসনালিতে পানসুপারি আটকে মারা গেলেন মহসিন

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুলাই, ২০২১

সিলেটের ফেঞ্চুগঞ্জে শ্বাসনালিতে পানসুপারি আটকে এক ব্যক্তি মারা গেছেন। নিহতের নাম মহসিন শাহ (৫০)। তিনি উপজেলার রাজনপুর গ্রামের মরহুম জহির আলী শাহ'র ছেলে।

জানা গেছে, শুক্রবার বিকেলে মহসিন শাহ নিজ বাড়িতে বসে পান সুপারি চিবুচ্ছিলেন। এসময় হঠাৎ ভীষম খেয়ে অসুস্থ হয়ে পড়েন। সাথেসাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া মহসিন শাহ এর চাচাতো ভাই পাবেল খান জানান, বিকেলে তিনি পান সুপারি চিবুনি সময় হঠাৎ ভীষম খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে যখন নিয়ে আসা হয় তখন তিনি মৃত ছিলেন।

তিনি বলেন, এমন হতে পারে পান সুপারি শ্বাসনালীতে আটকে গিয়ে অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যাওয়াতে ওনার মৃত্যু হতে পারে।

এছাড়া তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন, ডায়াবেটিস লেভেল নিল হয়েও মারা যেতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.