Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে কষ্টিপাথরসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুলাই, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে কোটি টাকা মূল্যের ১টি কষ্টিপাথরসহ মহানন্দ মৃধা (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে উপজেলার দেওন্দী চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সে গিলানী চা বাগান এলাকার মৃত রাম ভজন মৃধার ছেলে।

শুক্রবার রাত ৯টার দিকে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি দল চুনারুঘাট থানার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দেওন্দী চা বাগান এলাকায় অভিযান চালায়। এসময় কোটি টাকা মূল্যের ১টি কষ্টিপাথরসহ মহানন্দ মৃধাকে গ্রেপ্তার করা হয়। পাথরটির ওজন ৯০০ গ্রাম।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
 
অভিযানে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামান নেতৃত্ব দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.