Sylhet Today 24 PRINT

তাহিরপুর থানায় ওপেন হাউজ ডে

তাহিরপুর প্রতিনিধি |  ১০ জুলাই, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুলাই) সকাল ১১টায় তাহিরপুর পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়।

থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুল লতিফ তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার (তাহিরপুর ও জামালগঞ্জ)।

এ ছাড়াও অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, দীজেন্দ্র কুমার মাধ্যমিক বিদ্যালয় সভাপতি দীপক তালুকদার, যুবলীগ নেতা আবুল কাশেম, ছাত্রলীগ নেতা রাজন চন্দ্র প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.