Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার এক

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ জুলাই, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) রাত সোয়া ৯টায় স্থানীয় পবেন্ড শব্দকর (২১) নামে ওই ব্যক্তিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীর দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত পবেন্ড উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ব্রজেন্ড শব্দকরের ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজী জানান, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতাকে শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.