Sylhet Today 24 PRINT

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো কলেজ শিক্ষার্থীর

কুলাউড়া প্রতিনিধি |  ১০ জুলাই, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মুসাইম আহমেদ ফাহিম (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। সাইম উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও এলাকার বাসিন্দা সেলিম উদ্দিনের পুত্র ও ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ও ভাটেরা সড়কের কোনাগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফাহিম মোটরসাইকেলযোগে ভাটেরা থেকে ব্রাহ্মবাজারের কোঁনাগাও গ্রামে যাচ্ছিলেন। এসময় ব্রাহ্মণবাজার-ভাটের প্রধান সড়ক থেকে কোনাগাঁও গ্রামের সড়কে একটি সিএনজিকে অটোরিকশা প্রবেশ করছিলো। তখন অটোরিকশার পেছেনে ফাহিমের মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের উপর আছড়ে পড়ে। এতে গুরুতর আহত হন ফাহিম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাজার মুসলিম এইড হাসপাতেলে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম ভুঞা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডেকে বলেন, ফাহিমের পরিবারের দাবির প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার লাশ ময়নাতদন্ত ছাড়া অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.