নিজস্ব প্রতিবেদক | ১০ জুলাই, ২০২১
র্যাব ৯ এর অভিযানে সুনামগঞ্জ জেলার দিরাই থানা এলাকা থেকে হত্যা মামলার একজন এজাহারনামীয় আসামি গ্রেপ্তার।
শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. আব্দুল্লাহ।
র্যাব জানায়, সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন কুলঞ্জ ইউপিস্থ তারাপাশা গ্রাম থেকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার মামলা নং - ০৯; তারিখ-২৮/০৬/২০২১খ্রিঃ;ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড মূলে খুন মামলার ২ নং এজহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- দিলোয়ার খান দিলদার (৩০), পিতা- মৃত খলিল খান, সাং- বড়মোহা, থানা- দক্ষিণ সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।