Sylhet Today 24 PRINT

লকডাউনের ১০ম দিনে নগরীতে ১০০ যানবাহন আটক

১ লক্ষ ২০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুলাই, ২০২১

কঠোর লকডাউনের ১০ম দিনে ৭৫টি যানবাহনে মামলা ১০০টি আটক এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ ২০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় একজনকে সাতদিনের সাজা দেওয়া হয়।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে চলায় এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, করোনাভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন এর কঠোর বিধি নিষেধ মহানগরবাসী যেন পালন করেন সেজন্য এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে দিন রাত ৩২ টি চেকপোস্টে অভিযান পরিচালনা করে। সকল থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন দিনরাত ৫২টি টহল মোবাইল ডিউটিসহ নিরলসভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি করে করছে।

এরই ধারাবাহিকতায় লকডাউনের ১০ম দিনে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি ২৯টি, মোটরসাইকেল ৩১ টি, প্রাইভেট কার ১৩টি ও অন্যান্য ০২ টি মামলাসহ সর্বমোট ৭৫ টি মামলা এবং সিএনজি ৪৪ টি, মোটরসাইকেল ২০ টি, প্রাইভেট কার ০৬ টি, অন্যান্য ৩০ টি সহ মোট ১০০ টি যানবাহন আটক করা হয়।

এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ১ লক্ষ ২০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করে জরিমানা আদায় করা হয়। এসময় একজনকে সাতদিনের সাজা দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.