Sylhet Today 24 PRINT

ছাতকে প্রধানমন্ত্রীর উপহার শিশুখাদ্য বিতরণ

ছাতক প্রতিনিধি |  ১০ জুলাই, ২০২১

ছাতকে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঘর নির্মাণ পরিদর্শন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনি টিলা, রতনপুর ও রাশনগর, এলাকায় শিশুখাদ্য বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এসময় সহকারি কমিশনার (ভূমি) তাপস শীলসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ইউএনও মামুনুর রহমান বলেন, চলমান লকডাউনে শিশুরা যাতে তাদের শিশুখাদ্য থেকে বঞ্চিত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশুখাদ্য বিতরণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.