Sylhet Today 24 PRINT

দিরাইয়ে করোনায় বৃদ্ধার মৃত্যু

দিরাই প্রতিনিধি |  ১১ জুলাই, ২০২১

সুনামগঞ্জের দিরাইয়ে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে খোদেজা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী চন্ডিপুর গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী।

দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, শনিবার (১০ জুলাই) দুপুরের দিকে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে খোদেজা বেগমকে তাঁর স্বজনরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে করোনা পরীক্ষা করা হয়, পরীক্ষায় খোদেজা বেগমের পজিটিভ আসে। পজিটিভ আসার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

এছাড়াও একইদিনে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তারা হলেন উপজেলার হাতিয়া গ্রামের আবদুল বারিক’র ছেলে রাসেল আহমদ (৩৫), শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের নুর হোসেনের স্ত্রী আয়াতুন (৫৫), আঙ্গাউড়া গ্রামের নমিতা (২৮)। মৃত্যু ও শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ ফাহমিদা সুলতানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.