Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চুনারুঘাট প্রতিনিধি |  ১১ জুলাই, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬টি মামলায় ৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১১ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরশহরে এ অভিযান চালিয়েছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।

সেনাবাহিনীর সিলেট ক্যান্টনমেন্টের বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান পিএসসিসহ সেনাবাহিনীর একটি টিম এ অভিযানে নেতৃত্ব দেন।

চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল এই তথ্য নিশ্চিত করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.