Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি |  ১১ জুলাই, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ ব্যবসায়ীকে ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে চলমান লকডাউনে বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় এ জরিমানা করেন। সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুপম দাস বলেন, চলমান লকডাউনে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নের আমরা মাঠে কাজ করছি। রোববার লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় জগন্নাথপুর বাজারের ৯ ব্যবসায়ীর কাছ থেকে ৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.