Sylhet Today 24 PRINT

বাবা-মার সাথে রাগ করে রাস্তায় শিশু, পুলিশের উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুলাই, ২০২১

সিলেটের নগরীর শাহী ঈদগাহ থেকে ১ জন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জুলাই) বিকালে এয়ারপোর্ট থানার শাহী ঈদগাহ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শিশুটি সুনামগঞ্জ জেলার মৃত আতাউর মিয়ার ছেলে শাহীন (৭), তার সৎ বাবার নাম খরগোশ মিয়া। তবে সে থানা ও গ্রামের নাম বলতে পারছে না। রোববার সকালে স্থানীয় মো. ইমান (২৮), মো. আফজল (৩৮) মো. মনি (২৬) ব্যক্তিবর্গ শাহীনকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় কান্নারত অবস্থায় দেখতে পেয়ে তারা পূর্নাঙ্গ নাম ঠিকানা না পেয়ে রোববার বিকালে এয়ারপোর্ট থানায় নিয়ে আসে।

এসময় শিশু শাহীনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, গত শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তার বাবা-মার সােথ রাগ করে সিএনজি যোগে তার বাড়ি হতে সিলেট শহরে চলে আসে। তবে সে তার গ্রামের বাড়ি ঠিকানা বলতে পারছে না। শুধু সুনামগঞ্জ এলাকায় তার বাড়ি এটা বলছে।

এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার জানান, ‘শিশু শাহীনকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়ার জন্য নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা অব্যাহত আছে। বর্তমানে শাহীনকে সিলেট খাদিমনগর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র রাখা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.