নবীগঞ্জ প্রতিনিধি | ১২ জুলাই, ২০২১
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করােনা ভাইরাসের প্রদুর্ভাব বাড়ছে। গত ১১ দিনে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৪৫ জনের করােনা সনাক্ত হয়েছে।
অথচ জুন মাসে ১১০ জনের নমুনা সংগ্রহ সনাক্ত হয়েছিলেন মাত্র ২৩ জন। সরকারি হিসেবে এই উপজেলায় করােনায় মারা গেছে ২ জন। অপরদিকে বেসরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৭ জনের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিপুল সংখ্যক মানুষ জ্বর, সর্দি কাশিতে ভােগছেন। অনেকে ভয়ে পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন না। স্থানীয়ভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করছেন। এরপর জনসমাগমে যাচ্ছেন। ফলে করােনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হােম আইসােলেশনে রয়েছেন ৪৮ জন। হাসপাতালে ভর্তি আছেন ৮ জন। শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় ২ জনকে সিলেট শামছুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। করােনায় এ পর্যন্ত মােট নমুনা সংগ্রহ করা হয়েছিল ১ হাজার ৮৫৭ জনের। এরমধ্যে ২৮৮ জনের করোনা সনাক্ত হয়েছে। সুস্থ্য হয়েছে এ পর্যন্ত ২৩১ জন।
গত কয়ক দিনে মানুষের মধ্যে করোনা পরীক্ষা প্রবনতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ১ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ১১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৫ জনের দেহে করােনা পজেটিভ রিপাের্ট এসেছে। আক্রান্তের হার প্রায় ৪৬ শতাংশ।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশাের সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।