Sylhet Today 24 PRINT

দিরাইয়ে লকডাউন পরিস্থিতি পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ

দিরাই প্রতিনিধি |  ১২ জুলাই, ২০২১

বাংলাদেশ সেনাবাহিনীর এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ সুনামগঞ্জের দিরাইয়ের লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেছেন।

সোমবার (১২ জুলাই) দুপুরে দিরাই উপজেলার পৌর শহর এলাকা পরিদর্শন করেন তিনি। এর পরে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি। প্রতিদিন আনুমানিক মৃতের সংখ্যা দুইশর কম। আমরা যদি ঘরে থাকি, সুস্থ থাকি এবং করোনা বিষয়য় সরকারি সকল বিধি নিষেধ মেনে চলি তবে ইনশাআল্লাহ আমরা কালক্রমে বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি হবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে দেশের প্রতিটি উপজেলায় করোনা ভ্যাকসিন চলে এসেছে। করোনা বিষয়ে সরকার খুবই আন্তরিক। আমি আপনাদের অনুরোধ করবো নিজ নিজ অবস্থান থেকে করোনা বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে করোনা থেকে দেশকে মুক্ত রাখতে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছেন এই লকডাউনে যাতে কোন মানুষ খাদ্যে কষ্ট না করেন সেজন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আপনারাও যার যার অবস্থান থেকে দেশের এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা এই মহামারী করোনা থেকে আমাদের দেশকে রক্ষা করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল আবু সুফিয়ান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাখন চন্দ্র সূত্রধর, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমানসহ গণমাধ্যম কর্মীবৃন্দ। পরে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.