Sylhet Today 24 PRINT

মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই: হাবিব

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০২১

সিলেট -৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন- আল্লাহর হুকুমে আমি যদি নির্বাচিত হই জনগণের সেবক হিসেবে কাজ করে যাবো। সিলেট-৩ নির্বাচনী এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে আমি সচেষ্ট থাকব। আগামী ২৮ শে জুলাই উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এই এলাকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

হাবিবুর রহমান হাবিব গতকাল রবিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী , সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, জেলা আওয়ামী লীগ সদস্য এ আর সেলিম, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসবাহ আহমদ চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল কাদির খান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, শাহ মুজিবুর রহমান জখন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী এনাম আহমদ, সাইফুল ইসলাম, এবিএম কিবরিয়া মঈনুল, বিজন দেবনাথ, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, রফিকুল ইসলাম, আলো চৌধুরী, তরিকুল ইসলাম ময়না, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সাব্বির, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ্ , যুবলীগ নেতা মিজানুর রহমান বাবেল প্রমূখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.