Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে পৌঁছেছে করোনার ৩০০৯টি টিকা

বানিয়াচং প্রতিনিধি |  ১২ জুলাই, ২০২১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনো ফার্মার ৩ হাজার ৯টি করোনার টিকা পৌঁছেছে।

সোমবার (১২ জুলাই) বেলা ২টার দিকে সিনো ফার্মার টিকাগুলো গ্রহণ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. শামীমা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন এমটিইপিআই জুবায়ের খান, প্রধান অফিস সহকারি গোবিন্দ লাল দাস ও হেলথ কেয়ার প্রোভাইডার নিশাত রহমান।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ইতিমধ্যে যারা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন এবং এসএমএস পেয়েছেন তারা মঙ্গলবার থেকে টিকা নিতে পারবেন। নিবন্ধন করার পর পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় নেওয়া হবে।

এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. শামীমা আক্তার জানান, সরকার চাচ্ছে ৮০% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে। এ ক্ষেত্রে জনসাধারণও বেশ আগ্রহী আছেন ভ্যাকসিন গ্রহণ করতে। নিবন্ধনের আওতায় এনে যারা যারা ভ্যাকসিন নিতে চান তাদেরকে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.