Sylhet Today 24 PRINT

তাহিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ১২ জুলাই, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৩১টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে সামগ্রীগুলো তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, বড়দল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘তাহিরপুর উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে কলেজ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসাসহ ৩১টি প্রতিষ্ঠানে ১ সেট ক্রিকেট ব্যাট, ২টি ফুটবল, ২টি ভলিবল, ১টি ভলিবল নেট, ১ প্যাকেট মাস্ক উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.