Sylhet Today 24 PRINT

ছাতকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ছাতক প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পরিদর্শন করেছেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

সোমবার (১২জুলাই) সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামে নির্মিত ৩০টি ঘর পরিদর্শন করে ঘরের বাসিন্দাদের সার্বিক খোঁজ খবর নেন। পরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করেন তিনি। ঘর পরিদর্শন করে ও উপকারভোগীদের সাথে কথা বলে ঘর নির্মাণ কাজ ও উপকারভোগী নির্বাচনে ছাতক উপজেলা প্রশাসনের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন, শিল্পী রানী, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ইউপি সদস্য আব্দুল হক, আব্দুল কুদ্দুস সুমন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.