Sylhet Today 24 PRINT

বাড়ি পৌঁছার জন্য নিজস্ব পরিবহন চায় শাবি শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিজস্ব পরিবহনে বাড়ি যেতে ইচ্ছুক বিভিন্ন বর্ষের প্রায় ১৮২৬ জন শিক্ষার্থীর তালিকা প্রশাসন কাছে হস্তান্তর করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সোমবার (১২ জুলাই) জোটের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক বরাবর এই তালিকা হস্তান্তর করেছেন বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই হতে লকডাউনের কারণে সিলেটে আটকে পড়া শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১২ জুলাই তথ্য সংগ্রহ সমাপ্ত করে তা ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তথ্য সংগ্রহে শাবির বিভিন্ন বর্ষের প্রায় ১ হাজার ৮২৬ জন শিক্ষার্থী এতে নিবন্ধন করেন। যেখানে ঢাকা বিভাগের ৫৬৭ জন, চট্টগ্রাম বিভাগের ৪২৩ জন, রাজশাহী বিভাগের ১৬১ জন, রংপুর বিভাগের ১০৬, খুলনা বিভাগের ৭৮, বরিশাল বিভাগের ২০, ময়মনসিংহ বিভাগের ৩২৪ এবং সিলেট বিভাগের ১৪৭ শিক্ষার্থী রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.