Sylhet Today 24 PRINT

নির্বাচিত হলে প্রতিটি গ্রামের সমস্যা সমাধানের উদ্যোগ নেবো: আতিক

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০২১

সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, সিলেট ৩ আসনের জনগণের কল্যাণে আজীবন নিজেকে নিয়োজিত রাখতে চাই। অতীতের মত ভবিষ্যতেও এলাকার মানুষ সুখে দুখে পাশে পাবে। শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া উন্নয়নে মডেল হবে আমার নির্বাচনী এলাকা।

তিন উপজেলায় রাস্তাঘাটের জন্য কোন দুর্দশা থাকবে না উল্লেখ করে আতিক আরো বলেন, গ্রামীণ জনপদে এখনো উন্নয়নের ছোয়া লাগেনি। নির্বাচিত হলে প্রতিটি গ্রামের সমস্যা চিহিৃত করে সমাধানের উদ্যোগ নেয়া হবে। মঙ্গলবার মোগলাবাজারে ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ¦ কুনু মিয়া, যুগ্ন আহ্বায়ক আহসান হাবীব মঈন, সাবেক দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা যুব সংহতির সভাপতি মর্তুজা আহমদ চৌধুরী, সহসভাপতি হোসেন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির সভাপতি আখতার হোসেনসহ  জাতীয় পাটির্ ও বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.