Sylhet Today 24 PRINT

সাংস্কৃতিক সংগঠক সেলিম স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক সংগঠন, সম্মিলিত সাংস্কৃতিক জোটেরর কেন্দ্রীয় সদস্য, গীতিকার শামসুল আলম সেলিম।

একইসঙ্গে তার স্ত্রী সংগীতশিল্পী নাসরিন চৌধুরী ডায়না ও মেয়ে ফারজানা মাহজাবিনও করোনায় আক্রান্ত হয়েছেন।

সেলিম সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
 
তারা সকলেই বাসায় আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত।

এরআগে গত সোমবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক নাট্যব্যক্তিত্ব অরিন্দম দত্ত চন্দন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.