Sylhet Today 24 PRINT

নগরীর এসএসসি’র পরীক্ষা কেন্দ্র পাহারা দেবে ছাত্রলীগ

সিলেট নগরীর সকল এসএসসি পরীক্ষা কেন্দ্র গুলো পাহারা দেবে মহানগর ছাত্রলীগ।

সিলেট টুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট নগরীর সকল এসএসসি পরীক্ষা কেন্দ্র গুলো পাহারা দেবে মহানগর ছাত্রলীগ। ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা যাতে এসএসসি পরীক্ষার্থীদের কোন ধরনের ক্ষতি না করতে পারে সেজন্য পাহারা দেয়ার ব্যবস্থা গ্রহণ করে মহানগর ছাত্রলীগ।

সোমবার নগরীর সোবহানী ঘাট ইব্রাহিম সৃতি সংসদ মিলনাতয়নে ১নং ওয়ার্ড ছাত্রলীগের  উদ্যোগে সাবেক সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা আব্দূল মজিদ সুমন এর সংবর্ধনা সভায় বিশেষ অতিথি বক্ত্যবে মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফদার এ ঘোষণা দেন।

রাহাত তরফদার জানান, আগামী বুধবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে মহানগর ছাত্রলীগের সকল নেতা-কর্মী নগরীর জিন্দাবাজারের অগ্রগামি স্কুল এন্ড কলেজের সামনে সকাল ৯টায় জমায়েত হবে। ওই স্থান থেকে ছাত্রলীগের নেতবৃন্দ খন্ড খন্ড হয়ে নগরীর প্রতিটি কেন্দ্র পাহারা দেবে।  আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করবো।

১নং ওর্য়াড ছাত্রলীগ সভাপতি সাইদুল হক রিংকু সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ সদস্য কিশোয়ার জাহান সৌরভএর পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।  

 সভায় বিশেষ অতিথি  ছিলেন মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,  মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এমরুল হাসান, মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি রুহেল তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক ইলিয়াছ দিনার।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.