Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে ৫৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) তেলিয়াপাড়া ফাঁড়ির একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার মেরাসানী গ্রামের মৃত আবুল খায়ের মানিক মিয়ার স্ত্রী জহুরা খাতুন (৪৫) ও চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগানের আব্দুল হামিদের ছেলে আব্দুল কাদের (৫২)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বহরা ইউনিয়নের মেরাসানী গ্রামে মাদক কারবারি জহুরা খাতুনের বসত ঘরে অভিযান চালায়। এসময় ঘর তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও জহুরা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমানের নেতত্বে একদল পুলিশ বুধবার সকালে তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকায় অভিযান চালায়। এসময় ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গাঁজাসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.