Sylhet Today 24 PRINT

সিলেটে ১৪ দিন পর খুলেছে শপিং মল-দোকানপাট

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুলাই, ২০২১

সিলেটে লকডাউনে টানা ১৪ দিন বন্ধ থাকার পর তালা খুলেছে শপিং মল-দোকানপাটের। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে সীমিত আকারে ক্রেতাও আসতে থাকেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সমাগম বাড়তে থাকে।

সরেজমিনে কয়েকটি মার্কেট ও শপিংমল ঘুরে দেখা গেছে, টানা এগারো দিন পর ব্যবসা প্রতিষ্ঠান খোলার কারণে সকাল থেকেই মালিক কর্মকর্তারা ছিলেন ব্যস্ত। দোকানের তালা আর শাটার খেলেন ঠিক দশটার দিকে। কয়েক দিনের বিরতি দোকানপাটে ময়লার পড়েছে। সেগুলোকে পরিষ্কার করে আর সাজ গোছ করে প্রস্তুতি নেন ক্রেতা টানতে।

সিলেটের মার্কেটগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে শুরু করেন ক্রেতারা। এদিকে শিশুদেরও সাথে নিয়েও এনেছেন অনেকে।তবে কিছু মানুষ সচেতন থাকলেও উদাসীনতা অনেকেরই। কিন্তু বড় শপিং মলগুলোতে স্বাস্থ্য সতর্কতায় বেশি কড়াকড়ি পরিলক্ষিত হয়। জীবননাশক টানেল দিয়ে প্রবেশ ও দোকানে দোকানে স্যানিটাইজার দেয়া হচ্ছে ক্রেতাদের হাতে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে লকডাউনের মধ্যদিয়ে অফিস-আদালত, গণপরিবহন এবং দোকানপাট ও শপিংমল মল বন্ধ করে দেওয়া হয়। তবে ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আগে আরোপিত সকল বিধিনিষেধ শিথিল করা হয়। তবে এ সময়ে সর্বাবস্থায় জনসাধারণকে সতর্ক অবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার কথাও বলা হয় সরকারের পক্ষ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.