Sylhet Today 24 PRINT

বাজারে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ

সিলেটটুডে ডেস্ক: |  ১৫ জুলাই, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে মাছ কিনতে গিয়ে পা পিছলে পড়ে আব্দুল হক (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

তিনি উপজেলার ৬নম্বর আলীনগর ইউনিয়নের দক্ষিণ কামদপুর  গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় শমশেরনগর বাজারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে স্ত্রী রেবা বেগমকে সাথে নিয়ে মাছ কিনতে বাজারে আসেন আব্দুল হক। সেখানে মাছ কেনার সময় হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

শমশেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাছ কিনতে এসে আসাবধানতবশত পা পিছলে গিয়ে পড়ে যান আব্দুল হক। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তিনি মারা যান।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.