Sylhet Today 24 PRINT

জেলা আ.লীগ সভাপতি লুৎফুর রহমান করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুলাই, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। বৃহস্পতিবার তিনি করোনায় আক্রান্ত হন। এরপর আজ শুক্রবার সকালে তাকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

তিনি জানান, লুৎফু র রহমানকে আজ সকাল থেকে মাউন্ট এডোরা (আখালিয়া) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে।

লুৎফুর রহমানের সুস্থতার জন্য তিনি সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.