Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০২১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফের চাল  বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুসা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১  (নবীগঞ্জ-বাহুবল) আসনের  সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।  

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কুর্শি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, উপজেলা পৌর যুব লীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মিলাদ গাজী বলেন, ‘শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। দেশের উন্নয়নে অসহায় সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শেখ হাসিনার সরকার কাজ করছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.