Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় বিদ্যুতের তারে প্রাণ গেলো কৃষকের

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পশ্চিম দাউদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক কৃষক। শনিবার (১৭ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রনদেব নাথ (৬০) ওই গ্রামের মৃত রসিক দেব নাথের ছেলে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, রনদেব নাথ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খেতে গোবর দিতে গিয়ে রাস্তার মধ্যে পড়ে থাকা বিদ্যুতের একটি তার হাত দিয়ে তুলতে যান। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে মোগলাবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.