Sylhet Today 24 PRINT

মিসবাহ উদ্দিন সিরাজের বাসায় আগুন, ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক |  ২১ নভেম্বর, ২০১৫

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজের বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুর ১টার দিকে নগরীর ফাজিলচিশত এলাকায় তার (মিসবাহ উদ্দিন সিরাজ) বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোন ক্ষয় ক্ষতি ঘটে নি।

পরিবার সূত্রে জানা যায়,দুপুর ১টার দিকে বাসার নিচতলা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে বাবুর্চি বাহিরে বের হয়ে আসে। তখন আগুন দেখে সে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাবের হোসেন জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

উল্লেখ্য, অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.