Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে জাসদের জেলা সম্মেলন

ডেস্ক রিপোর্ট |  ২১ নভেম্বর, ২০১৫

সুনামগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর দুইটায় স্থানীয় শিল্পকলা একাডেমিতে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক লোকমান আহমেদ।

জেলা সভাপতি আ ত ম সালেহ এর সভাপতিত্বে সম্মেলন বক্তব্য রাখেন জাসদ নেতা এড. রুহুল আমীন তুহিন, নুর হুসেন, এ কে এম ওহিদুল ইসলাম, জয়নাল আবেদিন, সালেহিন চৌধুরী শুভ প্রমুখ। এর আগে সম্মেলনকে স্বাগত জানিয়ে একটি মিছিল শিল্পকলা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা কমিটি ঘোষনা হয়নি, কাউন্সিল চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.