Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০২১

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৮ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মেলা বাজার সংলগ্ন  ব্রিজের উপর থেকে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশের পরিচয় জানা যায়নি।

জানা যায়, দুপুরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের গালিব নূর ফিলিং স্টেশনের নিকটবর্তী মহাসড়ক ঘেঁষা ব্রিজের উপরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, প্রায়ই ওই এলাকায় তিন ঘুরাঘুরি করতেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় জানা যায়নি। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি, অজ্ঞাত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.