Sylhet Today 24 PRINT

পদোন্নতি পেলেন ১৩৫ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক |  ২১ নভেম্বর, ২০১৫

সিলেটে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন ১৩৫ পুলিশ সদস্য। আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর নাইওরপুল সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তাদের পদোন্নতির ব্যাচ পরিয়ে দেওয়া হয়। 

এসএমপি কমিশনার কামরুল আহসান ও অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রুকন উদ্দিন পদোন্নতি প্রাপ্তদের ব্যাচ পরিয়ে দেন। 

এসএমপি সূত্রে জানা যায়, পদোন্নতি প্রাপ্তদের মধ্যে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে ১৫ জন, কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে ১১৩ জন, কনস্টেবল হতে এটিএসআই পদে ৬ জন এবং এটিএসআই হতে টিএসআই পদে ১ জন পদোন্নতি পান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.