Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০২১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে পৌর এলাকার অসহায় ও দুঃস্থ ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ এমপি ড. মো. আব্দুস শহীদ।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।

এ সময় কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, মো.আহাদুর রহমান বুলু, নারী কাউন্সিলর আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.