সিলেটটুডে ডেস্ক | ১৮ জুলাই, ২০২১
সিলেটের প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার (১৮ জুলাই) এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অরবিন্দ দাসগুপ্ত অত্যন্ত গুনী শিল্পী ছিলেন। বাঙালি সংস্কৃতি বিকাশে তিনি ছিলেন একজন পুরোধা ব্যক্তি। তার প্রয়াণে সিলেটে যে শূণ্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।
পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত অরবিন্দ দাসগুপ্তের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত রোববার সকাল সাড়ে ১০টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।