Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০২১

গোলাপগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে কার্যকরী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিক আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফুর রহমান, মুবীন আহমদ জায়গীরদার, রফিক আহমদ মাখন, মস্তাব আহমদ, রোকন উদ্দিন, আবুল ফজল চৌধুরী সাহেল, মাহমুদ আহমদ চৌধুরী, জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বিংকু, দেলোয়ার হোসেন চুন্নু, আকবর আলী জথর, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, আইন বিষয়ক সম্পাদক এড. নিমার আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. আব্দুল আহাদ বাবলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মুমিত হীরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তুতা মিয়া, শ্রম সম্পাদক আব্দুল মান্নান কয়েছ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হানিফ খান, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান মোহাম্মদ আজম, সহ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর চৌধুরী, কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন আহমদ, সদস্য মখলিছুর রহমান, অজিউর রহমান ছানা, এনামুল হক রুহেল, মাতাব উদ্দিন জেবুল, নুরুল ইসলাম, তমিজ উদ্দিন, সেলিম উদ্দিন, মহসিন মজনু, আঙ্গুল মালিক জানু, খয়রুল ইসলাম জাহাঙ্গীর, এম জেড আলম, আব্দুল হান্নান, জাফরান জামিল, জয়নাল আবেদীন, আবুল কাশেম সেবুল, ফরিদ উদ্দিন ইরান, এম. এ ওয়াদুদ এমরুল, সেলিম উদ্দিন, কামাল উদ্দিন, সৈয়দ এহতেশামুল হক, রুহেল আহমদ বিপন, ইসমাইল হোসেন সিরাজী, আজমল হোসেন, শফি আহমদ চৌধুরী, তারেক আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী তোফায়েল আহমদ জিলু। সভায় বিগত দিনে মৃত্যুবরণ কারী নেতৃবৃন্দের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।

শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষনা করেন সভার সভাপতি এড. ইকবাল আহমদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.