Sylhet Today 24 PRINT

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত: আতিক

বালাগঞ্জের বিভিন্ন স্থানে আতিকের গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০২১

সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, আমার নির্বাচনী প্রতিটি এলাকায় গণসংযোগ ও পথসভায় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে লাঙ্গল প্রতীকের বিজয় সুনিশ্চিত।

তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন আগামী ২৮ জুলাইর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কেউ এ নির্বাচনে কারচুপি করতে পারবে না। কোনো অনিয়মের সুযোগ থাকবে না।

সোমবার (১৯ জুলাই) বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নের বোয়ালজুর ও বালাগঞ্জ বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এ সময় কেন্দ্রীয় জাপা সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আহসান হাবীব মঈন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাছির আহমদ, সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা যুব সংহতির সভাপতি মর্তুজা আহমদ চৌধুরীসহ জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.