Sylhet Today 24 PRINT

সেবার মাধ্যমে মানুষের মনে ঠাঁই করে নিতে চাই: হাবিব

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০২১

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, কাজের মাধ্যমে সিলেট-৩ নির্বাচনী এলাকার মানুষের সেবক হতে চাই। আমার মূল লক্ষ মানব সেবার মাধ্যমে মানুষের মনে ঠাঁই করে নেয়া। আল্লাহর হুকুমে আমি যদি নির্বাচিত হই এই এলাকাকে আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হাবিবুর রহমান হাবিব রবিবার (১৮ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা জালালপুর বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহিন, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ-বিষয়ক সম্পাদক কফিল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ, শ্রী তপন চন্দ্র পাল, জেলা যুবলীগের সভাপতি ভিপি শামিম আহমদ, সাধারণ সম্পাদক শামিম আহমদ, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, যুক্তরাজ্য মাহানগর যুবলীগের সদস্য এনাম আহমদ, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক মলিক, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আবু সালেহ , সালেহ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুবলীগ নেতা জাকারিয়া-উল -হক, উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আহসান হাবিব জাবেদ, যুবলীগ নেতা এম জাবেদ আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.