Sylhet Today 24 PRINT

হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি |  ২০ জুলাই, ২০২১

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরের পানিতে ডুবে ২ বছরের এক শিশু মৃত্যু হয়েছে। সে উপজেলার বেহেলী ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের ইকবাল মিয়া মেয়ে নাছুফা বেগম (২)।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৭টায় উপজেলার বেহেলী ইউনিয়নের হরিনাকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের বাবা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে শিশু নাছুফা বাড়ির উঠানে খেলা করছিল। এর এক ফাঁকে সবার চোখের আড়ালে পাশের হাওরের পানিতে ডুবে যায়। বাড়ির উঠানে নাছুফাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর পানিতে লাশ ভেসে উঠে।

পরে পরিবারের লোকজন উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপ সহকারি মেডিকেল অফিসার ফয়েজ আহমেদ নুরী থাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.