Sylhet Today 24 PRINT

জাফলংয়ে গোসল করতে নেমে তরুণ নিখোঁজ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০২১

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে ইমরান আহমেদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল থানার ফুলমালির চালা এলাকার ফরিদ মিয়ার ছেলে এবং ফজরগঞ্জ মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। শুক্রবার রাত পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

পুলিশ ও নিহতের বন্ধুদের সাথে কথা বলে জানা যায়, ইমরান ও তার ১৪ জন বন্ধুবান্ধব মিলে টাংগাইল থেকে বৃহস্পতিবার সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের পরে ইমরানসহ তিন বন্ধু জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানায় বন্ধুদের অগোচরে জাফলং পিয়াইন নদীর করাল স্রোতের টানে পানিতে তলিয়ে যান ইমরান।

শুক্রবার রাত আটটা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ ইমরানের খোঁজে গোয়াইনঘাট থানা, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করে যাচ্ছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, জাফলংয়ে নিখোঁজ পর্যটককে সন্ধানে চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.