নিজস্ব প্রতিবেদক | ২৫ জুলাই, ২০২১
হবিগঞ্জের মাধবপুরে ৩৯০ পিস ইয়াবাসহ মো. ফখরুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ জুলাই) র্যাব-৯ এর অভিযানে উপজেলার বাঘাসুরা ইউনিয়ন এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফখরুল উপজেলার জগদীশপুর তেমুনিয়া এলাকার মো. জিতু মিয়ার ছেলে।
শনিবার রাতে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার দুপরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দরগা গেইট এলাকায় অভিযান চালায়। এসময় ৩৯০ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৯৪৫ টাকা জব্দসহ মো. ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাধবপুর থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
অভিযানে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান নেতৃত্ব দেন।