Sylhet Today 24 PRINT

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডিসি এসপি

দিরাই প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০২১

সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাবাজারে অগ্নিকাণ্ড সংগঠিত ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

রোববার (২৫ জুলাই) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়েছেন। এর আগে জেলা প্রশাসকের নির্দেশানুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৭টি ঘরে মালিককে জনপ্রতি ২ বান টিন ও নগদ ৬ হাজার করে টাকা এবং ৮ ব্যবসায়ীকে নগদ ৫ হাজার করে টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, আপনাদের প্রতি সহানুভূতি জানাতেই আমরা এসেছি, বিপদে ধৈর্য ধারণ করুন আপনারা হতাশ হবেন না। সরকার আপনাদের পাশে আছে। সরকার অবশ্যই আপনার সহায়তায় এগিয়ে আসবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল আবু সুফিয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, গত শনিবার রাতে দিরাই উপজেলার বাংলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি দোকান ঘর পুড়ে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.