Sylhet Today 24 PRINT

তাহিরপুরে পলাতক আসামি গ্রেপ্তার

তাহিরপুর প্রতিনিধি  |  ২৬ জুলাই, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সোহাগ মিয়াকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া সোহাগ উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট (বাদারঘড়) গ্রামের পল্লী চিকিৎসক নুরু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, ‘সোহাগ একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রোববার তাকে বালিয়াঘাট নতুন বাজার থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.