Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুলাই, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে ইয়াবাসহ দুই মাদক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলার আমুড়া ইউনিয়ন এলাকা থেকে র‌্যাব-৯ এর একটি দল ২৫৪ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার কদম রসুল গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে আব্দুল কাসেম (৩২) ও মৃত শেখ ইয়াকুবের ছেলে শেখ ইউসুফ (৭০)।  

সোমবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল গোলাপগঞ্জ থানার আমুড়া ইউপির কদম-রসুল এলাকায় অভিযান চালায়। এসময় ২৫৪ পিস ইয়াবাসহ আব্দুল কাসেম ও শেখ ইউসুফকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার নেতৃত্ব দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.