Sylhet Today 24 PRINT

আজমিরিগঞ্জের নতুন এসিল্যান্ড শফিকুল ইসলাম

বানিয়াচং প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০২১

হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার নতুন সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম।

সোমবার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে বিকেলে যোগদান করেন তিনি। এসময় আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান নবাগত সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন।

এখানে যোগদানের পূর্বে এসিল্যান্ড শফিকুল ইসলাম নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের আদেশে তিনি আজমিরিগঞ্জের সহকারি কমিশনার (ভূমি ) হিসেবে যোগদান করেন।

মোহাম্মদ শফিকুল ইসলাম ৩৬তম বিসিএস ক্যাডার। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। তার গ্রামের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.